লালমোহনে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন
ভোলার ধনিয়ায় চেয়াম্যান পদপ্রার্থী আঃ রব এর নির্বাচনী জনসভা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত ৬নং ধনিয়া ইউনিয়ন পরিষদে চয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা আঃ রব এর নির্বাচনীয় জনসভা অনুষ্ঠিত হয়। রবিবার (২৮ নভেম্বর) রাতে ধনিয়া ৮নং ওর্য়াড আলগী’র তে-মাতায় এ জনসভা অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা আঃ রব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইসলামী আন্দোলন এর সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মাওঃ আতাউর রহমান মোমতাজি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, মাওলানা মোহাম্মদ ইউছুফ আদনান, ধনিয়া ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওলানা মোঃ হারুন অর রশিদ, মাওঃ আকতার হোসেন ভুইয়া, মাওঃ নাঈম। এ সময় বক্তব্য রাখেন মোঃ আলাউদ্দিন, আঃ লতিফ হাওলাদার, হাফেজ মহিউদ্দিনসহ জেলা, থানা, ইউনিয়ন নেতৃবৃন্দ।
