ভোলায় জাতীয় সমবায় দিবস পালিত

সারাদেশের ন্যায় ভোলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন ও র‌্যালী ও আলোচনা সভা। সমবায় দিবস উপলক্ষে শনিবার (৬ নভেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক তৌফিক-ই-ইলাহী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ে উপ পরিচালক রাজীব আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা।
অতিরিক্ত জেলা জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক কমিটির সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, দৈনিক সংবাদ ও শাহনামা পত্রিকার সাংবাদিক মোকাম্মেল হক মিলন প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার মোঃ হুমায়ুন কবির। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সমবায় অফিসার কেশব চন্দ্র মাঝি।


সভায় বক্তাগণ সমবায় ও ব্যাংকগুলোতে স্বল্প ঋণ গ্রহণকারীদের সুদ মওকুফ করে পুনরায় সুযোগ প্রদান করার জন্য অনুরোধ জানিয়েছেন। কৃষি ও অগ্রনী ব্যাংক সহ অন্যান্য ব্যাংকগুলো কৃষকদের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা দায়ের করছেন। তা বন্ধ করে কৃষকদের কৃষি লোন রিভিউ করে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়।


বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন এই শ্লোগান কাজে লাগানোর জন্য সকলকে এগিয়ে আসতে হবে। এ অনুষ্ঠানে সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও সমবায় কর্মকর্তা ও সমবায় সমিতির সভাপতি সাধারণ সম্পাদক সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।