ভোলায় মোশারেফ হোসেন টুটুল’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া

ভোলার কৃতি সন্তান ও সাবেক জাতীয় দলের ফুটবলার মোশারেফ হোসেন টুটুল’র মৃত্যু বার্ষিকী উপলক্ষে ভোলায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) শহরের গাজীপুর রোড সংলগ্ন মক্কী মসজিদে আছর বাদ এ দোয়া-মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ও টুটুল মেমোরিয়াল ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, টুটুল মেমোরিয়াল ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল আমীন টুটুল, ধনিয়া ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান পিন্টু তালুকর, উপজেলা ছাত্রলীগের সভাপতি নেওয়াজ শরীফ কুতুবসহ দলীয় বিভিন্ন নেতা-কর্মী এবং আত্মীয়-স্বজনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, মোশারেফ হোসেন টুটুল বর্ষিয়ান রাজনীতিবীদ তোফায়েল আহমেদ এর ভাতিজা, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব এর ভাই। দোয়া মাহফিলের আগে বক্তারা মোশারেফ হোসেন টুটুলের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।