সর্বশেষঃ

ভোলায় জেলা ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

ভোলায় জেলা ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম) এর সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় ভোলা জেলা ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম) কে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অতঃপর তিনি উপস্থিত জেলা ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে পরিচিত হন এবং কুশলাদি বিনিময় করেন। এ সময় পুলিশ সুপার মুজিববর্ষ ভোলা জেলা দাবালীগ ও আইজিপি কাপ-২০২১, জাতীয় যুব কাবাডি (বালক ও বালিকা) অনুর্ধ্ব-১৯ প্রতিযোগিতা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন এবং খেলা সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালনার জন্য জেলা ক্রীড়া সংস্থার সদস্যদের সহযোগিতা কামনা করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহসিন আল ফারুক, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নজরুল ইসলাম গোলদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম লিটন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হামিদুল হক বাহালুলসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।