সর্বশেষঃ

এমপি শাওনের সুস্থতা কামনায় লালমোহনে ছাত্রলীগের দোয়া মাহফিল

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এর আশু রোগমুক্তি কামনায় ভোলার লালমোহনে দোয়া মোনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আসরবাদ লালমোহন উপজেলা ছাত্রলীগের আয়োজনে ছাত্রলীগের কার্যালয়ে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল হাসান রিমন, উপজেলা স্বেচ্ছাসেবলীগের আহবায়ক তানজিম হাওলাদার প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামালীগের সাধারন সম্পাদক মাওলানা ইব্রাহীম।
উল্লেখ্য, শারীরিক অসুস্থতা জনিত কারণে গত শনিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। ওই হাসপাতালে চিকিৎসাধীন থেকে বুধবার বাসায় ফিরেন তিনি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।