সর্বশেষঃ

বিভিন্ন মহলের শোক

ভোলার সকলের পরিচিত মুখ ‘প্রযুস’ এর সম্পাদক ইউসুফ সোহেল আর নেই

ভোলার সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘প্রযুস’ এর সাধারণ সম্পাদক এবং প্রথম আলো বন্ধু সভার সাবেক সহসভাপতি মোঃ ইউসুফ সোহেল(৩২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি বাবা, মা, অন্তঃসত্ত্বা স্ত্রী ও ৪ বছর বয়সী এক কন্যা সন্তান রেখে গেছেন।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ইউসুফ সোহেল ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন এর উত্তর কানাইনগর এলাকার সাবেক ইউপি সচিব মোঃ হাদিস পেশকার এর ছোট ছেলে।

ইউসুফ সোহেল বাংলালিংকে চাকরিরত ছিলেন। তার মৃত্যুতে ভোলার সেচ্ছাসেবী সংগঠন ‘প্রযুস’, ‘প্রথম আলো বন্ধু সভা’ সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

আজ দুপুর ২টায় পেশকার বাড়ির সামনের মসজিদের মাঠে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।