ভোলা ইলিশার প্রাক্তন চেয়ারম্যান আবদুর রব মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

ভোলা সদরের বৃহত্তর ইলিশা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুর রব মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার বিকালে ইলিশা নাদের মিয়া বাড়ীর সংলগ্ন জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মরহুমের ছোট ছেলে বর্তমান ২নং ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছনাইন আহমেদ হাছান মিয়ার সঞ্চালনায় সাবেক এই ইলিশা গড়ার কারিগর আবদুর রব মিয়া কে নিয়ে স্মৃতিচারণ করেন ভোলা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন, জাতীয় বন্ধুজনের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুছ, ভোলা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুস, ইলিশা ইউনিয়ন আওয়ামীলীগ এর সিনিয়র সহ সভাপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মরহুম এর বড় ছেলে ইলিশা ইউনিয়ন আওয়ামীলীগ এর সহ সভাপতি হোসেন মিয়াপ্রমুখ।
স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বলেন,আবদুর রব মিয়া ছিলেন, একজন আর্দশবান মানুষ, কখনো প্রতিহিংসা ছিলো না তার মধ্যে।
উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন বলেন,আমার একজন অভিভাবকের মত ছিলো আবদুর রব মিয়া, আমার সাথে আবদুর রব মিয়ার সম্পর্ক কেমন ছিলো আমি বুঝাতে পারবো না, এক কথায় আবদুর রব মিয়া ছোটবড় সবার কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন।
এই সময় তিনি বলেন, আজকে জননেতা তোফায়েল আহমেদ এমপি ভার্চুয়াল বক্তব্য দেওয়ার কথা ছিলো কিন্তু অন্য একটি প্রোগ্রাম থাকাই অংশগ্রহণ করতে পারেনি তবে আমাকে বলেছে নেতার প্রিয় মরহুম আবদুর রব মিয়ার জন্য আপনারা দোয়া করতেন।
দোয়া অনুষ্ঠানে ইলিশার প্রতিটি মসজিদের ইমাম মুয়াজ্জিন, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও আওয়ামীলীগসহ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
দোয়া মুনাজাত পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতিব মাওলানা মুফতি হেলালী।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।