ভোলার বাণী পরিবারের শোক

জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদের ইন্তেকাল

দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (সোমবার) ভোর সাড়ে ৫টার দিকে শ্বাসকষ্ট শুরু হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

‌‘ভোর সাড়ে ৫টার দিকে তার শ্বাসকষ্ট শুরু হয়। এরপর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

এদিকে দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ এর মৃত্যুতে মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং মহানীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সোমবার পৃথক শোকবার্তায় প্রয়াত মাসুদের রুহের মাগফিরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

এছাড়া বর্ষিয়ান রাজনীতিবীদ, জীবন্ত কিংবদন্তি, ভোলার গণমানুষের নেতা এবং ভোলা-১ আসনের  সংসদ সদস্য তোফায়েল আহমেদ এমপি. ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু, সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোশারেফ হোসেন, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, সংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউনুছ, মাইনুল হোসেন বিপ্লব, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, প্রবীণ সাংবাদিক ও বিটিভি প্রতিনিধি এম এ তাহের, ভোলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক, দৈনিক ভোলার বাণী’র সম্পাদক মুহা: মাকসুদুর রহমান, সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, আল-আমিন শাহরিয়ার, নিউ ন্যাশন প্রতিনিধি আব্দুস সহিদ তালুকদার, এনটিভি’র স্টাফ রিপোর্টার আফজাল হোসেন, দ্বীপকণ্ঠ সম্পাদক ইউনুছ শরীফসহ ভোলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।