ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, সবচেয়ে বেশি দূষণ প্রগতি সরণিতে
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে জেলা মহিলা ক্রিড়া সংস্থার প্রতিযোগিতা উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ভোলা জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজন এবং জেলা পরিষদের ব্যাবস্থাপনায় ‘জেলা মহিলা ক্রীড়া প্রতিযোগিতার’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ভোলা গজনবী স্টেডিয়ামে এ প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে। এসময় জেলা মহিলা ক্রীড়া সংস্থা এবং জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার ইভেন্টগুলো হচ্ছে- ক্রিকেট, ভলিবল, দাড়িয়াবান্দা ও এ্যাথলেটিক্স। আগামী ২৮ মার্চ চুড়ান্ত খেলার মাধ্যমে এর প্রতিযোগিতার পরিসমাপ্তি ঘটবে।
