সিকদার গ্রুপের চেয়ারম্যান ‘জয়নুল হক সিকদার’ আর নেই

সিকদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। তিনি বেসরকারি ন্যাশনাল ব্যাংকেরও চেয়ারম্যান। বুধবার তিনি সংযুক্ত আরব আমিরাতে মারা যান।
ন্যাশনাল ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এ এস এম বুলবুল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, জয়নুল হক বেলা ৩টা নাগাদ বাসাতেই অবস্থানকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তার মৃতদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

সুত্র : যুগান্তর।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।