পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুকের উঠান বৈঠক

ভোলা পৌর সভার নির্বাচনে ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ওমর ফারুকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কাউন্সিলের নিজ বাড়িতে হাজারো নেতা-কর্মী ও ভোটারদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনকে ঘিরে উঠান বৈঠকে আগামি ২৮ ফেব্রুয়ারি ভোট দেওয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে ভোটারদের সরকারের বিভিন্ন উন্নয়নমূলক দিকনির্দেশনা ও বাস্তব চিত্রগুলো তুলে ধরেন এই সাবেক ও বর্তমান কাউন্সিলর পদপ্রর্থী ওমর ফারুক।

তিনি বলেন, সরকার করোনা কোভিট ১৯ মোকাবেলায় কঠোর ভুমিকা রেখেছেন এবং আমাদের মত প্রতিনিধিদের আপনাদের সাথে যোগা যোগ রাখতে বলেছে তাই আমরা করোনাকে উপেক্ষা করে ও সরকারের নির্দেশ মত আপনাদেন খোজ খবর রেখেছি এবং সরকারের কাছ থেকে যা পেয়েছি তা দিয়েছি এবং ব্যক্তিগত ভাবে ও বিভিন্ন ভাবে আপনাদের সাহায্যে সহযোগিতা করেছি। তাই সরকারের এই উন্নযন কর্মকান্ড ও আমাদের সেবামূলক কাজে সন্তুষ্ট পেয়ে থাকলে আপনারা আরেক বার আমাকে আপনাদের মুল্যবান ভোটটি দিয়ে আগামি ২৮ তারিখে বিজয়ী করবেন।
এসময় উপস্থিত ছিলেন ওযার্ড আ’লীগের সভাপতি ফারুক পালোয়ান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক মফিজল ইসলাম, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।