সর্বশেষঃ

গোরস্থান মাদ্রাসা ও আশপাশে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

গোরস্থান মাদ্রাসা ও এর আশপাশ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। ভোলা পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির ভাইয়ের উৎসাহে বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান সমাজ কল্যাণ পরিষদ ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন এর উদ্যোগে ভোলা মুসলিম গোরস্থান মাদ্রাসা ও এর আশপাশ পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের ভোলা জেলা সহ-প্রধান স্বেচ্ছাসেবক জালাল আকবরী শিবলী ও বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান সমাজ কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক অমিতাভ রাজন। এছাড়া আরও উপস্থিত ছিলেন শান্ত, নোমান, মহিউদ্দিন, আরাফাত শান্ত, জিহাদ, সজিব, নয়ন, হৃদয়, শামিম, আকতার ও হাবিব।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।