ভোলায় বিদ্যুতের তামাশায় অতিষ্ঠ জনজীবন, ওজোপাডিকো নিরব, ব্যাহত হচ্ছে উৎপাদন
ভোলায় ‘শিশু হাসি’ সংগঠনের উদ্বোদন

‘আমরা যারা ছোট্ট শিশু, বড় হবো ঠিক আমরা হবো শিল্পী কবি, লেখক বৈজ্ঞানিক’ এ স্লোগানকে সামনে রেখে ভোলা সদর উপজেলায় শিশু ও কিশোরদের নিয়ে একটি সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শুভ উদ্ভোদন হয়। গত ২৭ জানুয়ারি বুধবার সকাল ১০ টা ৩০ মিনিট ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক এক সভায় পরিবেশ দূষণ ও মাদক বিরোধী লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ‘শিশুর হাসি’ সংগঠনটি আত্ম-প্রকাশ করে।
আনুষ্ঠানিক ভাবে ‘শিশুর হাসি’ সংগঠনটির শুভ উদ্ভোদনী সভায় সভাপতিত্ব করেন, “ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সন্মানিত প্রধান শিক্ষক জনাব, দেলোয়ার হোসেন রাড়ী। এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু বিষয়ক কর্মকর্তা আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের পরিদর্শক মনির আহাম্মেদ (ফুটন্ত), ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজমুল হায়াত, ভোলা প্রভাতি শিক্ষালয়ের শিক্ষক জবেদ মাহমুদ ফিরোজ, মেসকাত আহাম্মেদ, প্রথম আলো বন্ধু সভার সাংস্কৃতিক সম্পাদক লোকমান হাকিম ও সাংবাদিক বিপ্লব রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি আখতার হোসের তার বক্তব্যে বলেন, ‘শিশুর হাসি’ সংগঠন মাদক ও পরিবেশ দূষণ প্রতিরোধে এই সামাজিক কর্মকান্ডে আমি আমৃত্যু কাজ করে যাবো এবং “শিশুর হাসি” নামে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশে থেকে সার্বিক সহযোগিতার করে যাবো।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন “শিশুর হাসি” সংগঠনের সাধারণ সম্পাদক ওয়াহিদ তওসিফ ও সাংগঠনিক সম্পাদক শাহরিয়া নিলয়।
কোমলমতি শিশু ও কিশোরদের মধ্যে উপস্থিত থেকে যারা আজকের অনুষ্ঠানকে সুসজ্জিত করেছে তারা হলেন- “শিশুর হাসি” সংগঠনের সহ-সভাপতি-মোঃ নাফিম, সহ-সম্পাদক মোঃ আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক মোঃ নাজমুল, ত্রাণ ও দুর্যোগ ব্যাবস্তাপনা সম্পাদক আরবাতুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক প্রিয়ন্ত দে, ক্রিড়া সম্পাদক সাকিব আরাফাত সিয়াম, শিশু বিষয়ক সম্পাদক মোঃ মুয়াজ ও মহিলা বিষয়ক সম্পাদক আয়সা সিদ্দিকা মুনতাহা।
সংগঠনের সভাপতি ই¯্রাফিল মহিম ভোলার বাণীকে জানান, এই সংগঠনের লক্ষ্য ছাত্র সমাজ থেকে মাদক নির্মুল করা ও পরিবেশ দূষণ প্রতিরোধে এই ‘শিশুর হাসি’ সংগঠন অগ্রনী ভূমিকা পালন করবে। এবং সংগঠনের দীর্ঘায়ু কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
