ভোলায় আশুরা খাতুন মক্তবখানায় কোরআন ছবক ও দোয়া অনুষ্ঠিত
বিচ্ছিন্ন এলাকা ধর্মীয় প্রতিষ্ঠান দিয়ে আলোকিত করলেন বাবুল কন্ঠেকটার

ভোলা সদর উপজেলার ইলিশা ৬নং ওয়ার্ডের বাইতুল হানিফ জামে মসজিদ ও আশুরা খাতুন মক্তবখানার শিক্ষার্থীদের কোরআন ছবক ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ২নং ইলিশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আশুরা খাতুন মক্তবখানায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা ও মসজিদের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ সেবক মোঃ বাবুল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীরহাট হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মফিজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আবুল হাজারী, সাঈদ আলী জমাদার, আনোয়ার হোসেন, মাওলান মাকছুদপ্রমুখ।
ইলিশার এক সময়ের বিচ্ছিন্ন এলাকা চর আনন্দের এই গ্রামে একটি মসজিদ মাদ্রাসা তৈরি করে ওই এলাকায় একটি সুন্দর এলাকা হিসেবে গড়ে তোলায় প্রতিষ্ঠাতা বাবুল মিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান ওই মসজিদের মুসুল্লি এবং মক্তবখানার শিক্ষার্থীদের অভিভাবকরা।
