আসুন সবাই নিজের বাসার চারপাশ নিজেই পরিস্কার করি

ভোলা পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির ভাইয়ের উৎসাহে বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান সমাজ কল্যাণ পরিষদ ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন এর উদ্যোগে ভোলা জেলা সমাজ কল্যাণ অধিদপ্তরের সামনে ও এর আশপাশ পরিস্কার কাজে অভিযান চালানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন এর ভোলা জেলা সহ-প্রধান স্বেচ্ছাসেবক জালাল আকবরী শিবলী ও বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান সমাজ কল্যাণ পরিষদ এর সাংগঠনিক সম্পাদক অমিতাভ রাজন।
