সর্বশেষঃ

ঘটনার সময় ছিলেন বরিশালে তবুও মামলার এজাহারভুক্ত আসামী মিন্টু

আনন্দ ভ্রমনে প্রতিযোগীতায় বিজয়ী কে পুরুস্কার দিচ্ছেন মিন্টু।। ছবি ভোলার বাণী

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের রোদ্রেরহাট নামক জায়গায় শুক্রবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। ওই হামলায় উভয় গ্রুপের তিনজন আহত হয়েছেন। এই ঘটনায় ইব্রাহীম বেপারী বাদী হয়ে ভোলা সদর থানায় লিটন ছোয়াল কে প্রধান আসামী করে মোঃ মিন্টু কে ৬নং এজাহারভুক্ত করে মামলা করেন, যাহার নং-৩৩।
মিন্টু কে মামলার এজাহারভুক্ত আসামী করা হলেও ঘটনার সময় ইলিশা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে আনন্দ ভ্রমণে বরিশাল ছিলেন সেই মিন্টু। মিন্টু কে মামলার আসামী করায় ক্ষোভ প্রকাশ করেছেন ইলিশার সচেতন মহল।
তদন্তসাপেক্ষে মিন্টু কে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য পুলিশের প্রতি জোর অনুরোধ জানিয়েছেন বিভিন্ন সচেতন সমাজ।
মিন্টু বলেন, আমি ছিলাম আনন্দ ভ্রমনে সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত কিন্তু তাদের মামলায় উল্লেখ করা হয়েছে ৮ টা তাহলে আমি কি তখন আনন্দ ভ্রমনে থেকে মারামারিতে ছিলাম? পুর্ব শক্রতা উদ্ধার করতেই আমাকে এই মামলায় আসামী করা হয়েছে। মামলার তদন্তের আগে মিন্টু কে হয়রানি না করতে পুলিশের প্রতি জোর অনুরোধ করেছেন মিন্টু।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।