সর্বশেষঃ

রাজাপুরে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে দোকানে হামলা।। মহিলাসহ আহত-৩

ভোলা সদর উপজেলার রাজাপুর পূর্ব ইলিশা ও পশ্চিম ইলিশার সিমানাবর্তী রোদ্রের হাট নামক জায়গায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে দোকানে হামলায় মহিলাসহ উভয় গ্রুপের তিনজন আহত হয়েছে। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
আহত ও প্রত্যক্ষদর্শীরা জানান, রিস্কা ড্রাইভারদের মধ্যে কথা কাটাকাটি নিয়ে তর্কবিতর্ক হয় এর জের ধরে প্রথমে রিপন ও আবু কালামের সাথে। এর পরেই আবু কালামগংরা লিটনের ব্যবসা প্রতিষ্ঠানে এসে হামলা ভাংচুর করে। হামলায় আবু কালাম, লিটন ও একজন মহিলা গুরুত্বর আহত হয়।
এই বিষয়ে ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন বলেন, একপক্ষ এজাহার দাখিল করেছে, তদন্তসাপেক্ষে ব্যবস্থা নিবো।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।