ভোলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ভোলায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার (১৬ জানুয়ারী) বিকেলে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন। জানা গেছে, ভোলা জেলার গোয়েন্দা (ডিবি) শাখার কর্মরত এসআই (নঃ) মোঃ আবুল জাফর বিশ্বাস ও সংগীয় অফিসার ফোর্স ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে। এ সময় ৩০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ মনির হোসেন (৩৯) কে আটক করা হয়। সে পশ্চিম ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলমগীর বেপারির ছেলে। তার বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
