ভোলার ইলিশায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের সচেতন নাগরিক ঐক্য সংগঠন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গরীব দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। সোমবার সকালে ইলিশা ৫নং ওয়ার্ডের আলহাজ্ব নাদের মিয়া বাড়ী সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণী অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি লাভুর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক হাছনাইন আহমেদ হাছান মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইলিশা নেছারিয়া মাদ্রাসার সুপার মাওলানা মহিবুউল্লাহ্, ইউনিয়ন আওয়ামীলীগ এর সহ সভাপতি মিয়া হোসেন, সমাজ সেবক অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকতা রেজাউল মিয়া।
এই সময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগ এর সহ দপ্তর সম্পাদক কবির মাল,সচেতন নাগরিক ঐক্য সংগঠনের দায়িত্বশীল মিনার হোসেন,গোপাল চন্দ্র, মোঃ দিদার, হারুন কাজী, আশরাফুল,ইসরাফিল, রাব্বিসহ সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা।
উল্লেখ : মিয়া মোঃ জশিম উদ্দিন ও নুরনবী সিমুর নেতৃত্বে এই সংগঠন দীর্ঘদিন সমাজ সেবায় কাজ করে যাচ্ছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।