চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা, ভোলার মানুষের আশা আকাঙ্খা এবং প্রত্যাশা
লালমোহনে মাওলানা আব্দুল হাইয়ের ইন্তেকাল

প্রবীন আলেমেদ্বীন সাবেক আন্তর্জাতিক দি কল অব ইসলাম সোসাইটির মুবাল্লিগ ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের কৃতি সন্তান আল বারাকা ট্যুরস এন্ড ট্রাভেল্স ও রসুলপুর কলেজের সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা মোঃ কামাল উদ্দিন এর বড় ভাই আলহাজ্ব মাওলানা আব্দুল হাই (৮২) সাহেব অদ্য দুপুর পৌনে ২টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি——-রাজিউন)। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ৩ মেয়ে ও অসংখ্য আলেম ওলামা ও গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে ভোলা বাংলাদেশ জমিয়াতুল মোদারেছিনের পক্ষ থেকে ভোলা জেলা জমিয়াতুল মোদারেছিনের সাধারন সম্পাদক, ভোলা কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওঃ মোঃ মোবাশ্বিরুল হক নাঈম গভীর শোক সমবেদনা ও মরহুমের রুহের মাঘফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
