চারপাশে পরিস্কার-পরিচ্ছন্ন করি, সুন্দর দেশ গড়ি

ভোলা পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির ভাইয়ের উৎসাহে বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান সমাজ কল্যাণ পরিষদ ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন এর উদ্যোগে শুক্রবার (৮ জানুয়ারী) ভোলা গজনবী স্টেডিয়াম ও এর আশপাশে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক, বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন এর জেলা সহঃপ্রধাণ স্বেচ্ছাসেবক জালাল আকবরী শিবলী ও বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান সমাজ কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন এর ভোলা সদর উপজেলা প্রধান স্বেচ্ছাসেবক অমিতাভ রাজন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের জেলা সহ-প্রধাণ স্বেচ্ছাসেবক মোঃ ইলিয়াস তালুকদার, আতিকা, আদিবা, মাকসুদা, আফরিন। বিডিক্লিন জেলা সমন্বয়ক শিমুল হাওলাদার, ফিরোজ, আরাফাত, শান্ত, হাবিব, শামিম, সজিব, নাজিম, মহিউদ্দিন ও নয়ন প্রমূখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।