সর্বশেষঃ

পশ্চিম ইলিশার সেই শিশু নির্যাতনের তদন্তে ইটভাটায় পুলিশ

ভোলার বাণীতে সংবাদ প্রকাশের পর

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশার সেভেন স্টার ইটভাটায় মোবাইল চুরির অভিযোগে শিশু শ্রমিক কে অমানুষিক নির্যাতন এই শিরোনামে ভোলার বহুল প্রচারিত দৈনিক ভোলার বাণী পত্রিকায় (৭জানুয়ারী) একটি সংবাদ প্রকাশিত হলে নজরে আনেন ভোলার পুলিশ। সংবাদ  দেখে ওই প্রতিবেদক কে সাথে নিয়ে বৃহস্পতিবার বিকালে সেভেন স্টার ইটভাটায় তদন্তে গিয়েছেন ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন। ঘটনাস্থল তদন্তে গিয়ে প্রত্যক্ষদর্শী ও ঘটনার সাথে জড়িত নুরনবী এবং কোম্পানী সাইফুলের সাথে কথা বলে মারধরের বিষয়টি নিশ্চিত হয় পুলিশ।
অভিযুক্ত নুরনবী বলেন, আমি হাত বেঁধেছি এবং চড় থাপ্পড় দিয়েছি তবে নখ উঠাইনি। কোম্পানী সাইফুল বলেন, আমি জিজ্ঞাসাবাদ করেছি তবে মারধর করিনি। এই সময় ওই ইটভাটায় দেখা যায় ১২/১৫ বছরের শিশুরা কাজ করছে, শিশুশ্রম নিষিদ্ধ থাকার পরেও কেনো আপনি শিশুদের দিয়ে কাজ করাচ্ছেন?  প্রশ্নের জবাবে সাইফুল বলেন সর্দার জানে, আমি জানিনা।
অভিযুক্ত নুরনবী পুলিশ কে বলেন, আমাদের এই ঘটনা চেয়ারম্যান গিয়াসউদ্দিন সমাধান করে দিবেন তবে চেয়ারম্যান গিয়াসউদ্দিন মিয়া এই প্রতিবেদক কে বলেন, আমি এই ঘটনার কিছুই জানিনা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।