ভোলায় অগ্রণী ব্যাংকের বিদায় ও বরণ অনুষ্ঠান

ভোলায় অগ্রণী ব্যাংক লিমিটেডের অঞ্চল প্রধান মোঃ মোখতার হোসাইনকে বিদায়ী সংবর্ধনা ও নবাগত অঞ্চল প্রধান মোঃ কামরুজ্জামান বাবুলকে বরণ করে নিয়েছেন ব্যাংকের কমকর্তা কর্মচারীবৃন্দ। বৃহস্পতিবার বিকালে ব্যাংকটির ভোলা আঞ্চলিক কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অগ্রনী ব্যাংক ভোলা শাখার সহকারি মহা-ব্যবস্থাপক ফরিদ আহাম্মদ খানের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়াপদা শাখার সহকারি মহা-ব্যবস্থাপক গনেশ চন্দ্র দেবনাথ, ভোলা অফিসার সমিতির সভাপতি (এসপিও) পঙ্কজ কুমার নাথ, লালমোহন শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান, কালিনাথ রায়ের বাজার শাখা ব্যবস্থাপক এ এস এম ফরিদ উদ্দিন, দৌলতখান শাখা ব্যবস্থাপক মহিউদ্দিন, খায়ের হাট শাখা ব্যবস্থাপক তানভিরুল আলম, বাংলাবাজার শাখা ব্যবস্থাপক জিয়াউদ্দিন, বোরহানউদ্দিন শাখা ব্যবস্থাপক জামালউদ্দিন, শশীভুষণ শাখা ব্যবস্থাপক আঃ হালিম, প্রিন্সিপাল অফিসার সঞ্জীব কুমার বাড়ই, সিনিয়র অফিসার মোঃ খায়রুল বাশার, মোঃ জহির রায়হান, প্রজ্ঞা দীপ্ত হালদার,অফিসার সমিতির সাংগঠনিক সম্পাদক এ আর এম ইউসুফ প্রমূখ।
