মনপুরার উন্নয়নে পৌরসভা, জাতীয় গ্রিডে সংযোগ ও ফেরি সার্ভিসসহ একাধিক উদ্যোগ এমপি নয়নের
পশ্চিম ইলিশা সেভেন স্টার ইটভাটায় মোবাইল চুরির অভিযোগে শিশু শ্রমিককে অমানুষিক নির্যাতন
কবে বন্ধ হবে শিশুশ্রম?

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশায় সেভেন স্টার ইটভাটায় মোবাইল চুরির অভিযোগে রুবেল (১৫) নামের এক শিশু শ্রমিককে হাতপা বেঁধে অমানুষিক নির্যাতন করার অভিযোগ উঠেছে ওই ইটভাটার মালিক পক্ষের সাইফুল, শ্রমিক ইব্রাহীম, নুরনবী ও ফরিদের বিরুদ্ধে। বুধবার বিকালে পশ্চিম ইলিশা বালিয়াখালী ব্রীজ সংলগ্ন সেভেন স্টার ইটভাটায় এই ঘটনা ঘটে।
আহত শিশু শ্রমিক ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দিনমজুর শহিদুল ইসলাম এর ছেলে।
শিশু শ্রমিক রুবেল বলেন,আমাদের ইটভাটার একটি মোবাইল চুরি হয়েছে আরো অনেকদিন আগে কিন্তু হঠাৎ আমাদের ইটভাটার মালিক সাইফুল মিয়া, নুরনবী, ফরিদ ও ইব্রাহীম কে দিয়ে আমাকে পরানগঞ্জ থেকে ধরে ইটভাটায় নিয়ে রশ্মি দিয়ে হাত পা বেঁধে মারধর করে এবং পায়ের একটি নখ প্লাস দিয়ে উঠিয়ে পেলে এবং আমাদের মালিক সাইফুল বলেন, আমাকে গাছের সাথে বেঁধে পা উপরে রেখে মাথা নিচের দিকে দিয়ে চোঁখে মরিচ লাগাতে, পরে আমি বাঁচতে বলি যে মোবাইল আমি নিসি, আমাদের বাড়ীতে আসে, এই মিথ্যা কথা বলে, আমাকে হাতপা বাধা অবস্থায় আমাদের সেখানে নিয়ে আসলে আমার চিৎকারে মা ও ফুফু এগিয়ে আসলে আমাদের কোম্পানি সাইফুল হুমকি দিয়ে রেখে যায়।
রুবেল এর মা নাজমা বেগম বলেন,অভাবের সংসার তাই মাত্র ৫ হাজার টাকা বেতনে ছেলে কে চাকুরী করতে দিয়েছি আর সেই সুযোগে আজ আমার ছেলে কে মিথ্যা মোবাইল চুরির অপবাদ দিয়ে এই নির্যাতন করলো সাইফুল, নুরনবী, ইব্রাহীম ও ফরিদ।
এই বিষয়ে অভিযুক্ত নুরনবীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
এই বিষয়ে সেভেন স্টার এর মালিক সাইফুল ইসলাম বলেন,আমি সেখানে ছিলাম তবে মারধর করিনি, ছাড়িয়ে দিয়েছি, আপনারা ঘটনাস্থলে এসে কথা বলেন।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন বলেন, ছেলেটির পরিবারের কাছে শুনেছি, হাসপাতাল চিকিৎসা নিতে বলেছি, তদন্তসাপেক্ষে ব্যবস্থা নিবো।
