ভোলায় তানজিমুল কুরআন মাদ্রাসায় ছবক অনুষ্ঠান সম্পন্ন

ভোলা আবহাওয়া অফিস রোড এলাকায় অবস্থিত তানজিমুল কুরআন মাদ্রাসায় নতুন বছরের ছবক অনুষ্ঠান ও বিগত বছরের পরিক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন।

এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ সেবক ফজলুর রহমান, দৈনিক ভোলার বাণী’র ব্যবস্থপনা সম্পাদক ইমরান হোসেন, শিক্ষার্থীর অভিভাবক প্রভাষক মোঃ মিজানুর রহমানসহ অন্যান্যরা। নতুন শিক্ষর্থীদের ছবক প্রদান করেন তানজিমুল কুরআন মাদ্রাসার পরিচালক ও ইসলামি আন্দোলন এর যুগ্ম সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম। ছবক শেষে গত বছরের বিভিন্ন পরিক্ষায় ভালো ফলাফল অর্জনকারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
