ভোলায় ২৪ ঘণ্টায় ২০ মিলিমিটার বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
ইলিশার অপরাধীদের আতঙ্ক সুজন দারগার বদলি
সরকারী চাকুরী মানেই বদলি কিন্তু কিছু অফিসারের বদলিতে যেমন কষ্ট পায় সাধারণ মানুষ তেমনি সহকর্মীরা।
ঠিক ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এ এসআই সুজন মাঝির বদলিতেও যেমন কষ্ট পেয়েছেন সাধারণ মানুষ তেমনি সহকর্মীরা।
রবিবার সন্ধ্যায় ইলিশা পুলিশ ফাঁড়িতে চোঁখের জলে সহকর্মীরা বিদায় দিয়েছেন সুজন দারগা কে।
বিদায় অনুষ্ঠানে নবাগত ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইলিশা ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আমির হোসেন বাবুল,আবদুর রহমান মেম্বার, এ এসআই মাইনুল হোসেন, সাংবাদিক ইয়ামিন হোসেনসহ পুলিশ সদস্যরা।
বিদায় অনুষ্ঠানে সহকর্মীরা কান্নায় ভেঙ্গে পড়েন।
উপস্থিত পুলিশ সদস্যরা জানান, আমাদের সাবেক ইনচার্জ শ্রী রতন শীল বদলীর কষ্ট আমাদের এখনো কাটেনি এর মধ্যে এ এস আই সুজন এর বদলী।
এদিকে সুজন দারগার বদলিতে ইলিশায় সাধারণ শান্তিপ্রিয় মানুষ দুঃখপ্রকাশ করেছেন,তিনি যতদিন ইলিশায় ছিলেন অপরাধীদের আতঙ্ক ছিলেন, তারা জানান, ইনচার্জ শ্রী রতন শীল এর পরে এ এসআই সুজনের বদলি, নতুন যারা তারা কতটা চোর, ডাকাত, জলদস্যু দমন করতে পারবেন? নাকি আবারো মাথাচাড়া দিয়ে উঠবে অপরাধীরা? তবে বর্তমান নবাগত ইনচার্জ অতীতের মত অপরাধী দমন করে শান্তির জনপদ রাখবে এমনটাই প্রত্যাশা ইলিশা-রাজাপুরবাসীর।
