ভোটের সময় অনেকেই আসবে, যোগ্য প্রার্থী বেছে নিন” — ভোটারদের উদ্দেশ্যে শামসুদ্দিন মাতাব্বর
ভোলার অবহেলিত দুস্থ বাবা মায়ের ভরণপোষণের দায়িত্ব নিতে চায় পুলিশ

ভোলায় ইদানীং দেখা যায় ভোলা শহরের আশেপাশে বিভিন্ন বয়স্ক মানুষ ভিক্ষা করছেন এবং সন্তানের হাতে লাঞ্চিত হচ্ছেন যা দেখে সমাজের মানুষ বিব্রতবোধ করছেন এবং দুঃখ প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় হলে ভোলার অসহায় বাবা মায়ের খবর ভাইরাল হয় সারা দেশে এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে ভোলা সদর থানার পুলিশ পরির্দশক (ওসি তদন্ত) আরমান হোসেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোষ্ট করে বলেন,ভোলার কোন বাবা মা কে দিয়ে ভিক্ষা করায় এবং ভরণপোষণ দিতে সমস্যা এমন বাবা মা এর দায়িত্ব নিতে পুলিশের পক্ষে তিনি একটি পোষ্ট করেন।
পুলিশ পরির্দশক আরমান হোসেন এর এমন পোষ্ট মুহুর্ত্বে মধ্যে ভাইরাল হয়ে যায়।
ভোলার বাণীর সম্পাদক মুহাং মাকছুদুর রহমান বলেন, বাবা মা জান্নাত আর যে সন্তানরা জান্নাত পেয়ে তার মর্যাদা দিতে পারলেন না আল্লাহ্ তাদের বিচার করবে।
তিনি আরো বলেন, ভোলাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই পুলিশ পরির্দশক আরমান হোসেন কে এমন সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য।
পুলিশ পরিদর্শক আরমান হোসেন বলেন, ইদানীং ভোলা শহরের বয়স্ক এক ভিক্ষুক মহিলার ছবি ফেসবুকে ভাইরাল হলে, আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি।
