ভোলায় অতিদরিদ্র সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ব্র্যাক আলট্রা-পুওর গ্রাজুয়েশন কর্মসূচির ভোলা সদর শাখার আয়োজনে “চেউয়াখালী, বালিয়াকান্দি ও ধনিয়া গ্রাম সামাজিক শক্তি কমিটি” কর্তৃক ১৬৯ জন অতিদরিদ্র সদস্যকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল তারা এই সহায়তা প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেউয়াখালি গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি মোঃ মফিজুর রহমান (প্রধান শিক্ষক-৪৪ নং মধুখালি পশ্চিম চেউয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়), কমিটির সহ- সভাপতি মোঃ আবুল কাশেম মাস্টার, সাধারন সম্পাদক মোঃ শাহে আলম তরফ, অর্থ সম্পাদক মোঃ মাহামুদুল হাসান-(মোস্তফা চেয়ারম্যান স্মৃতি সংঘের প্রধান উপদেস্টা), দক্ষিণ ধনিয়া গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি প্রভাষক ডাঃ মোঃ মহিউদ্দিন, বালিয়াকান্দি গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম (সাবেক মেম্বার), মোঃ আনোয়ার হোসেন (মোস্তফা চেয়ারম্যান স্মৃতিসঙ্ঘের সভাপতি), ব্র্যাক আলট্রা পুওর গ্রাজুয়েশন কর্মসূচির ভোলা জেলার আঞ্চলিক ব্যবস্থাপক মনিরুজ্জামান খান, আঞ্চলিক ব্যবস্থাপক অজিত হালদার, ংঃড়(চখ) মোঃ সোলায়মান খান, মো আব্দুস সালাম-(সিনিয়র টেকনিক্যাল অফিসার হেলথ্ কেয়ার সার্ভিসেস এন্ড কমিউনিটি ইন্ট্রিগেশন) শাখা ব্যবস্থাপক মোঃ আনিছুর রহমান, কর্মসূচি সংগঠক-শিশির চন্দ্র রায়, অনিতা রানী পাল, সুচিত্রা বাড়ৈ, শিশির কবিরাজ ও এলাকার অন্যান্য সদস্যবৃন্দ।
চেউয়াখালি গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি মোঃ মফিজুর রহমান ও অর্থ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান বলেন, ব্র্যাক ইউপিজি কর্মসূচির সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পেরে নিজেদের কাছে অনেক ভালো লেগেছে। তারা সর্বদাই এই সকল দরিদ্রদের পাশে থাকার অঙ্গিকার প্রকাশ করেছেন।
