ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

ভোলা-১ আসনের একাকিবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী মরহুম মোশারেফ হোসেন শাজাহান মিয়ার সহধর্মিনী প্রফেসর ফিরোজা বেগম, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীরের পরিবারবর্গ এবং ভোলা সদর উপজেলা বিএনপি’র আহবায়ক আসিফ আলতাফ ও তার পরিবারবর্গ করোনায় আক্রান্ত হওয়ায় তাদের সুস্থতা কামনায় ও ভোলা সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মিলনের রোগমুক্তি কামনায় েেদায়া ও মিলাদ মাহফিল করেছে ভোলা জেলা স্বেচ্চাসেবক দল। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বাদ মাগরিব শহরের মহাজন পট্টি জেলা স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় মোশারেফ হোসেন শাজাহানের পরিবারবর্গ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য ও সুস্থতার কামনা, ভোলাসহ সারাদেশের যারা করোনা ভাইরাস প্রাদুর্ভাবে ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন বড় মসজিদের খতিব মাওলানা নূরে আলম। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ ট্রুম্যান, সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, যুগ্ম সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, ভোলা জেলা কৃষক দলের সভাপতি আবদুর রহমান সেন্টু, সাধারন সম্পাদক আবুল হাসনাত তসলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার সহ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
