মোশারেফ হোসেন শাজাহান পরিবারের রোগমুক্তি কামনায় আলীনগরে মসজিদে মসজিদে মিলাদ

ভোলার গণমানুষের নেতা, সাবেকমন্ত্রী ও সংসদ সদস্য মরহুম মোশারেফ হোসেন শাজাহানের সহধর্মিনী প্রফেসর ফিরোজা বেগম, ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরের পরিবারবর্গ, ভোলা সদর উপজেলা বিএনপি’র আহবায়ক আসিফ আলতাফ ও তার পরিবারবর্গ করোনায় আক্রান্ত হওয়ায় তাদের সুস্থতা ও রোগমুক্তি কামনায় আলীনগরে যুবদল ও ছাত্রদলের উদ্যোগে মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) বাদ জুমা ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের কয়েকটি মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় মোশারেফ হোসেন শাজাহান ও গোলাম নবী আলমগীরের পরিবারবর্গের সুস্থতা কামনার পাশাপাশি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা এবং সারাদেশের যারা করোনা ভাইরাস প্রাদুর্ভাবে ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় আলীনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সোয়াইব, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশারেফ হোসেন বাহার, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি কবির হোসেন, মোঃ এমরান হোসেন, ইব্রাহিম দেওয়ান, শরীফ আল মামুনসহ যুব বিষয় সম্পাদক জাকির হোসেন এবং আলীনগর ইউনিয়ন বিএনপি’র সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
