লালমোহনে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন
ভোলায় তরুণ উদ্যােক্তাদের মিলনমেলা অনুষ্ঠিত

বরিশাল বিভাগীয় উদ্যোক্তা হাব আয়োজিত মুজিব শতবর্ষ বরিশাল উদ্যোক্তা সামিট ২০২০ এর ভোলা জেলার মিট আপে অংশগ্রহণকারী ভোলা অনলাইন মার্কেট এন্ড কমিউনিটির সকল উদ্যোক্তাদের উপস্থিতি ছিলো আজ প্রানবন্ত। বৃহস্পতিবার ভোলা শহরের এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। এভাবেই এগিয়ে যাবে ভোলা। সেতুবন্ধন হবে বরিশাল ও ভোলার সকল উদ্যোক্তাদের।
উপস্থিত ছিলেন ভোলা অনলাইন মার্কেট ও কমিউনিটি গ্রুপের এডমিন তনয়া মাওয়া তন্বী ও মডারেটর সহ মেম্বাররা এবং বরিশাল থেকে আগত বরিশাল বিভাগীয় উদ্যোক্তা হাব এর এডমিন সাহিদ জামান সহ বরিশাল টিম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, ভোলা জেলার উদ্যোক্তা এবং বরিশাল বিভাগীয় উদ্যোক্তা হাব ফাউন্ডেশন এর নির্বাহী সদস্য কানিজ ফাতিমা মৌ।
এ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রিন্সিপাল মিজানুর রহমান, এবং জনতা ব্যাংকের আলিনগর ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ সালাউদ্দিন।
