ভোলায় বিদ্যুতের তামাশায় অতিষ্ঠ জনজীবন, ওজোপাডিকো নিরব, ব্যাহত হচ্ছে উৎপাদন
ভোলার ইলিশায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানালো ভোলা জেলা বিএনপি

ভোলা সদর উপজেলাধীন পূর্ব ইলিশার জংশন বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানসহ অন্যান্য স্থাপনা মালিক ও ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ভোলা জেলা বিএনপির নেতৃবৃন্দ।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সমবেদনা জ্ঞাপন করেন ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম খান, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ ট্রুম্যান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক, ভোলা সদর থানা বিএনপির আহ্বায়ক মোঃ আসিফ আলতাফ। আগুনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদেরকে পুনর্বাসনসহ আর্থিক সহায়তা প্রদান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান ভোলা জেলা বিএনপির নেতৃবৃন্দ।
