ভোলায় বিদ্যুতের তামাশায় অতিষ্ঠ জনজীবন, ওজোপাডিকো নিরব, ব্যাহত হচ্ছে উৎপাদন
ভোলায় শীতার্তদের জন্য শীতবস্ত্র সহায়তা করলো আশা

সরাদেশে চলছে শীতের তীব্রতা। আর এ তীব্রতায় অসহায়, ছিন্নমূল, দরিদ্র মানুষগুলোর অবস্থা খুবই শোচনীয়। আর এ দরিদ্র মানুষদেরকে সহায়তার জন্য জেলা প্রশাসক বরাবর শীতবস্ত্র দিয়েছে বেসরকারী উন্নয়ন সংস্থা আশা। ২০ ডিসেম্বর রবিবার বিকেলে তারা এ শীতবস্ত্র (৩০০ পিচ কম্বল) জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক এর হাতে জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন আশা’র কেন্দ্রীয় অডিট ম্যানেজার মোঃ হুমায়ুন কবির, জেলা ম্যানেজার অপু নারায়ন দাস, জেলা রিজিওনাল ম্যানেজার মোঃ সাঈদ আলম, রিজিওনাল ম্যানেজার শাহাজাহান মিয়া, জাকির হোসেন ও ম্যানেজার আরিফ হোসেন লিটন প্রমূখ।
