বিজয় আমার

মোঃ মহিউদ্দিন

বিজয় আমার লাখো শহীদের
রক্তে ছবি আঁকা,
বিজয় আমার ছোট শিশুর
তুলির আঁচড়ে লাল সবুজে আঁকা।
বিজয় আমার প্রবাহিত নদী
চলছে আঁকাবাঁকা।

বিজয় আমার বাবা হারা
সন্তানের আত্মচিৎকার,
বিজয় আমার স্বামী হারা বৌয়ের
হৃদয় হয়েছে পাষাণ পাথর ।

বিজয় আমার মেধাবী সেনাদের
আত্মত্যাগের বিনিময়ে পাওয়া,
বিজয় আমার তরুণ সেনারা
অকালে ঝরে যাওয়া।

বিজয় আমার বুদ্ধিজীবীদের
চিরতরে হারিয়ে ফেলা,
বিজয় আমার দেখা
রাজাকারদের ছলা-কলা।

বিজয় আমার নীলাকাশে
কালো মেঘের ভেলা,
বিজয় আমার সত্য ধ্বংসের
অসত্যর লীলা খেলা।

বিজয় আমার চিল,শকুন,
হায়েনাদের রুখে দেয়া,
এই বিজয়েই ফিরে পেয়েছি
স্বাধীনতা ছিনিয়ে নেয়া।

বিজয় আমার ছেলেহারা মায়ের
অশ্রু জলে ভাসা,
এই বিজয়েই ফিরে পেয়েছি
মায়ের মুখের ভাষা।

বিজয় আমার নীলাকাশে
জোসনা চাঁদের হাসি,
বিজয় আমার লাখো শহীদের
রক্তের বিনিময়েপাওয়া
তাইতো আমরা শহীদের
এত ভালোবাসি।

আরও পড়ুন

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।