ভোলার গরীবের ডুবাই বালু মাঠে ঘুরতে গিয়ে নদীর পাড় ধ/সে ২ বন্ধু নিখোঁজ।
ভোলায় জেলা আ’লীগ সভাপতির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র্যালী

ভোলায় যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালনের লক্ষ্যে বুধবার (১৬ ডিসেম্বর) সকালে জেলা আওয়ামী লীগ সভাপতির উদ্যোগে বিজয় দিবস এর শুভেচ্ছা জানিয়ে এক বিশাল বর্ণাঢ্য বিজয় র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালীটি মোল্লা পট্টি থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রনির সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা মোস্তাক আহমেদ শাহীন, বাংলাদেশ ছাত্রলীগ জাতীয় পরিষদের সাবেক সদস্য ও যুবলীগ নেতা মাইনুর রহমান তুহিন মোল্লা।
এসময় মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করে ফজলুল কাদের মজনু বলেন, ১৯৭১ সালে বাংলাদেশর স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সারাদেশের স্বাধীনতাকামী মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ৯ মাসের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আজকের এইদিনে আমরা প্রিয় মাতৃভূমিকে হানাদার মুক্ত করেছি। এইদিনে পাকিস্তানের ৯০ হাজার সৈন্য মুক্তি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল আজ আমাদের সেই মহান বিজয় দিবস।
এসময় তিনি স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের এবং মহান মুক্তিযুদ্ধে জীবন আত্মাহুতি দেয়া ৩০ লাখ শহীদ ও মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সম্ভ্রম হারানো ২ লাখ মা-বোনের কথা স্মরণ করে বলেন, মুক্তিযুুদ্ধ শুধু আমাদের বিজয়ের ইতিহাস নয়, মুক্তিযুদ্ধ আমাদের দেশপ্রেমের অনুপ্রেরণা যোগায় এবং আমাদেরকে উজ্জীবিত করে। দেশ বিনির্মাণের জন্য দরকার আমাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে স্ব স্ব অবস্থান থেকে কাজ করা। তিনি বলেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমাদের জানতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে কাজ করতে হবে। আমরা এখন আর তলাবিহিন ঝুঁড়ি নই। উন্নয়নে আমাদের দেশ এখন এশিয়ার রোল মডেল।
সভায় তিনি ভোলার কৃতি সন্তান মুক্তিযুদ্ধের অন্যতম সৈনিক শহীদ ছালে আহম্মদ, জুলু সাইফুল্লাহ, রতন চৌধুরী, ওবায়েদুল হক বাবুল মোল্লা ও মোতাহার মাষ্টারকে স্মরণ করে বলেন, এদের রক্তের বিনিময়ে এদেশকে আমরা মুক্ত ও স্বাধীন করতে সক্ষম হয়েছিলাম। দেশ স্বাধীন হওয়ার পর তাদের ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছিল। তাদের রক্তের কছম করে তিনি বলেন, যেকোনো মূল্যে তাদের হত্যার বিচার এই ভোলার মাটিতে হবেই হবে। দেশের এই ৫০ তম বিজয় দিবসে এটাই আমাদের অঙ্গীকার।
এসময় আওয়ামীলীগ নেতা সহিদ তালুকদার, তোফায়েল মাষ্টার, ভোলা জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সম্পাদক ও যুবলীগ নেতা আখতার হোসেন, ভোলা জেলা ছাত্রলীগের অন্যতম নেতা আজিজ মেহেরাব মোল্লা, ইউসুফ সোয়েবসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
