ভোলার গরীবের ডুবাই বালু মাঠে ঘুরতে গিয়ে নদীর পাড় ধ/সে ২ বন্ধু নিখোঁজ।
বাংলার মাটিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে কোন আপোষ নেই: তোফায়েল আহমেদ
পৃথিবীর অনেক দেশে মুসলিম শাসকদের ভাস্কর্য রয়েছে

পৃথিবীর অনেক মুসলিম দেশে শাসকদের ভাস্কর্য রয়েছে সুতরাং বাংলার মাটিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের ক্ষেত্রে কারো সাথে কোন আপোষ করা হবে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে দেশে বিদেশে নানা ভাবে ষরযন্ত্র চলছে। আওয়ামী লীগকে বিনাশ করতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়েও রাজনীতি চলছে। ওরা জানে না বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গলে অথবা তাকে অপমান করলে স্বাধীনতাকে অপমান করা হবে।
পৃথিবীর বহু দেশেই ভাস্কর্য আছে যেমন সৌদি আরব, ইন্দোনেশিয়া ইরাক, তুরস্ক, ইরান, মালয়েশিয়াসহ আরো বহু দেশেই মুসলিম শাসকদের ভাস্কর্য রয়েছে। সেখানে তো কোন সমস্য হয় নাই সে দেশের। আজকে যখন স্বাধীনতার ঘোষক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশে ভাস্কর্য তৈরী হচ্ছে ঠিক তখনি কিছু স্বার্থান্বেষী রাজনৈতিক মহল জাতীর পিতার ভাস্কর্য স্থাপন নিয়ে ষরযন্ত্রের বেড়া জালে আবদ্ধ হচ্ছে।
ভোলা বাংলা স্কুল মাঠে ভাষানি মঞ্চে বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ১১ টার সময় জেলা আওয়ামী লীগের উদ্যােগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার এক আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আ’লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সাবেক শিল্প-বানিজ্য মন্ত্রী ভোলা সদর আসনের এমপি বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদ ঢাকা থেকেই টেলিকনফারেন্সে এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে আজ ষরযন্ত্র করছে আজ তাদের বিরুদ্ধে বাংলাদেশের সকল ব্যবসায়ী, শ্রমিক জনতা, প্রশাসন বিভাগ সহ সর্ব স্থরের মানুষ তাদের রুখতে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে।
যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা বলছে এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গচুর করছে তারা সত্যিকারের অর্থে বাংলাদেশের স্বধীনতাকে বিশ্বাস করে না। দেশে জিয়ার ভাস্কর্য যখন হয়েছে তখন ভাস্কর্য ভাঙার আনন্দল তো হয়নি আর আজ যখন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি হচ্ছে ঠিক তখনি তার ভাস্কর্য নিয়ে কিছু লোকজন ষরযন্ত্র করছেন একটি মহল।
আজ দেশ যখন এগিয়ে যাচ্ছে দেশের মানুষ যখন ভালো আছে। দেশ আজ উন্নতির দিকে দাবিত হচ্ছে ঠিক তখনি ই বঙ্গবন্ধুকে নিয়ে ষরযন্ত্রের খেলায় মেতে উঠছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে। অতীতের যে কোন সময় থেকে আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী।
এ সময় তিনি বলেন, জিয়া ক্ষমতায় গিয়ে সংবিধান পরিবর্তন করে ধর্মভিত্ততিক রাজনীতি সুযোগ করে দিয়য়েছিল। বঙ্গবন্ধুর স্নেহের তোফায়েল আহমেদ মহান বিজয় দিবস উপলক্ষে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন তিনি।
এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আ’লীগের সাধারন সম্পাদক আবদুল মমিন টুলু, ভোলা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মোশারফ হোসেন মশু, সাধারন সম্পাদক নজুরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সহ সভাপতি আশ্রাফ হোসেন লাভু, দোস্ত মাহমুদ, আ’লীগের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক জহিরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম,জেলা আ”লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম, জেলা আ’লীগের কোষাধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, অধ্যক্ষ সাফিয়া খাতুন, জেলা স্বেচ্ছাসেবকলীগ এর আহ্বায়ক আবু ছায়েম,যুগ্ন আহ্বায়ক আবিদুল আলম, মুজাহিদুল ইসলাম তুহিন।
এছাড়াও হাজারো নেতা কর্মী, ব্যবসীয় সহ সর্ব স্থরের মানুষ ঐক্য বদ্ধ হয়ে উপজেলা আ’লীগ, পৌর আ’লীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, জেলা কৃষকলীগ, তাতীলীগ,জেলা ছাত্রলীগসহ ১৩ ইউনিয়ন আ’লীগ সভাপতি -সম্পাদক, ইউপি চেয়ারম্যানবৃন্দরাসহ সকল ব্যবসায়ী নেতৃবৃন্দরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
