সর্বশেষঃ

ভোলার চরসামাইয়া বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

স্বাধীনতর ঠিক দুই দিন আগে পাকহানাদার বাহিনী বাংলার কিছু বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। সেই সব শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সোমবার ১৪ ডিসেম্বর সকালে ভোলা সদর উপজেলার চরসামাইয়া বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়।
স্কুলের প্রধান শিক্ষক মোঃ হারুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহাকারী প্রধান শিক্ষক আব্দুস সহিদ তালুকদার, সিনিয়র শিক্ষক মোঃ ইব্রাহিম, মাহমুদুল হাসান, সহকারী শিক্ষক মনু রানী দে, হাবিবা আক্তার, মোঃ আমির হোসেন, সুরাইয়া বেগম, আব্দুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের কর্মময় জীবনি নিয়ে বিশদ আলোচনা করেন। আলোচনা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মোঃ কামাল হোসাইন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।