ভোলায় কিলিংমেশিন রাসেল ভাইপার উদ্বার

ভোলার তুলাতুলি থেকে কিলিংমেশিন রাসেল ভাইপার উদ্ধার। সোমবার সন্ধ্যায় ভোলা তুলাতুলি পর্যটক কেন্দ্রের ভিতরে ব্লকের উপর থেকে ইসমাইল নামক এক ব্যাক্তি বিরল প্রজাতির দেখে সাপটি ধরে বস্তায় আটক করে।
বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ অফিসার আমিরুল ইসলাম জানান, এটি একটি বিষধর সাপ। বাংলাদেশের কয়েকটি জেলায় এটি দেখা যায়। পৃথিবীর বিষাক্ত সাপের মধ্যে এটি ৫ নম্বর। এই সাপের ছোবলে মানুষ মারা যায়। বিষাক্ত সাপের টিকা এখনো আবিষ্কার হয়নি। মাছ বিক্রেতা মো: ইউনুস বলেন, এই সাপ আমরা এই অঞ্চলে আগে কখনো দেখিনি। এদিকে এমন সাপ ধরা পড়ায় তুলাতুলি এলাকার মানুষ আতংকে রয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।