৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরেক দফা বাড়ল
ফাইল ছবি:

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরেক দফা বাড়লো। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত নতুন করে ছুটি বাড়ানো হয়েছে। তবে এইচএসসি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এই বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বিশ্বব্যাপী চলমান মহামারি করোনার কারনে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
এসময় মন্ত্রণালয় থেকে জানানো হয়, করোনা পরিস্থিতি বিবেচনা করে ঠিক করা হবে কখন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। সেইসাথে পরিস্থিতির কোন উন্নতি না হলে এ বছর আর শিক্ষা প্রতিষ্ঠান না খোলার ব্যাপারেও সিদ্ধান্ত আসতে পারে বলে আভাস পাওয়া গেছে।
একইসাথে এইচএসসি পরীক্ষার্থীদের ব্যাপারেও সামনে সিদ্ধান্ত জানানো হবে বলে জানানো হয়।
