সর্বশেষঃ

এলাকায় স্বস্তি

র‍্যাবের অভিযানে রাজাপুরের শীর্ষ সন্ত্রাসী আবুল বশার অস্ত্র মাদকসহ গ্রেফতার

শীর্ষ সন্ত্রাসী আবুল বশার।। ছবি ভোলার বাণী

ভোলার রাজাপুরে র‍্যাব -৮ এর অভিযানে শীর্ষ সন্ত্রাসী আবুল বশার (৩৫) কে গ্রেফতার করা হয়েছে।
 মঙ্গলবার সকালে ভোলা সদর উপজেলার রাজাপুর এলাকা থেকে আবুল বশার কে গ্রেফতার করা হয়।
আটকৃত আবুল বশার রাজাপুর ৪নং ওয়ার্ডের কালু সরদার এর ছেলে। বরিশালের ভােলা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করেন।
এ সময় তার কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।   একটি ওয়ান শুটার গান, (২) একটি পিস্তল এবং (৩) ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
 আটকৃত মােঃ আবুল বশার সরদার(৩৫) এর নামে ভােলা সদর থানাসহ বিভিন্ন থানায় ১৭ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামী একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে চাঁদাবাজি, খুন, ধর্ষণ, গণধর্ষণসহ কয়েকটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ঘটনার সত্যতা স্বীকার করে। উক্ত ঘটনায় র্যাব-৮ কর্তৃক গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভােলা সদর থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
ভবিষ্যতে র্যাব-৮ এর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে ও জানান র‍্যাব।
এই বিষয়ে ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন বলেন, দুইটি অস্ত্র ও মাদকসহ থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।