ভোলায় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন পালন

ভোলায় স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাযোগ্য মর্যাদার সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, স্বাধীন বাংলাদেশে ’৭৫ পরবর্তী সময়ে ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করা হয়েছে।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ ভোলা জেলা শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে এক অনাড়ম্বর র‌্যালী, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালীটি শহরের মোল্লা পট্টি থেকে যাত্রা শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভোলা সরকারি বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

এরপর ভোলা সরকারি বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে কেক কেটে শুভেচ্ছা জানান ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা।

আলোচনা সভায় তিনি বলেন, বাংলাদেশের এমন কোনো স্থান নেই যেখানে বঙ্গবন্ধু কন্য জননেত্রী শেখ হাসিনার কর্তৃক উন্নয়নের ছোঁয়া লাগেনি। দেশের মানুষের কাছে তার দেয়া প্রতিশ্রুতি তিনি অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছেন। আর এতে হিংসাপরায়ণ হয়ে স্বাধীনতা বিরোধী ঘাতকরা তাকে বিনাশ করতে একের পর এক অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর ঘাতকরা থেমে থাকেনি বরং সুযোগ খুঁজেছে বঙ্গবন্ধুর মতো তার কন্যাকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করা যায় তার ফলশ্রুতিতেই ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালায় সেই ঘাতকেরা। কিন্তু আল্লাহর অশেষ রহমতে সেদিন আমাদের সকলের প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বেঁচে গেছেন।

এসময় তিনি বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে এমন আয়োজন করায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ভোলা জেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সকলকে ধন্যবাদ জানান এবং প্রধানমন্ত্রীর জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

পরে প্রধানমন্ত্রী ও দেশের কল্যাণে এক বিশেষ দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুস সহিদ তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুস সালাম প্রধান, উপজেলা আওয়ামী লীগ নেতা তোফায়েল মাষ্টার, জসিম মেম্বার, যুবলীগ নেতা তুহিন মোল্লা, আক্তার হোসেন, জামাল উদ্দিন, শ্যামল কর্মকার, আব্দুস সহিদ তালুকদার, তহীদ মোল্লা, ছাত্রলীগ নেতা আজিজ মেহেরাব মোল্লা, ইউসুফ হোসেন সোয়েব, জেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি জুবায়ের প্রমূখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।