ভোলার উকিল পাড়ার মিঠু পাটওয়ারীর ইন্তেকাল

ভোলা পৌর ৭ নং ওয়ার্ড নিবাসী মরহুম মফিজুল ইসলাম পাটওয়ারীর ছোট ছেলে রিয়াজ উদ্দিন মিঠু পাটওয়ারী সোমবার দিবাগত রাত ৩ ঘটিকার সময় ঢাকায় তার নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি——রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সোমবার খলিফা পট্টি মসজিদে আসর বাদ জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আগামী বুধবার ২৩ তারিখ পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।
