ভোলায় পুলিশের মাসিক সভায় পুরুস্কৃত হলেন ডিবি ওসি শহিদুল ইসলাম

পুলিশের মাসিক কল্যান সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠানে বিপুল সংখ্যক মাদক উদ্ধার করায় পুরুস্কৃত হয়েছেন ভোলা গোয়েন্দা পুলিশের ওসি শহিদুল ইসলাম।
বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর ভোলার পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় তাকে এই পুরুস্কৃত করেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
 এ ছাড়াও সভায় মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইন শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রন ও করোনা ভাইরাস সম্পর্কিত সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে দিক-নির্দেশনা প্রদান এবং সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী জেলা পুলিশের সদস্যদের মধ্যে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহসিন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ রাসেলুর রহমান, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) শেখ সাব্বির হোসেন, সকল থানার অফিসার ইনচার্জ গন সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স বৃন্দ উপস্থিত ছিলেন

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।