প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ৩/৮/২০২০ইং তারিখে মানবতার কন্ঠ ও ভোলা নিউজ ডটকম নামক অনলাইন নিউজ পোর্টালে “মিথ্যা অপবাদে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে অতিরিক্ত টাকা আদায়” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। যা আমার দৃষ্টিগোচর হয়েছে।
উক্ত সংবাদে আমাকে অশোভনীয় আখ্যা দিয়ে উল্লেখ করেছে, মুলত আমি সহজ সরল মানুষ। এহেন অপকর্মের সাথে আমি কখনো জড়িত ছিলাম না এবং এখনও নেই। আমি আমার ছোট ব্যাবসা ও পান চাষে জীবিকা নির্বাহ করি এবং আমাদের পিতামহের জমি-জমা দেখা-শুনা চাষাবাদ করার কাজে নিয়োজিত আছি। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি কু-চক্রি মহলের কয়েকজনের একটি গ্রুপ সাংবাদিক ভাইদের ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছেন। যা সম্পুর্ন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মোঃ ইসমাইল
ব্যাবসায়ী ও পানচাষী
পুর্ব ইলিশা ৬নং ওয়ার্ড
চর আনন্দ পার্ট-৩, ভোলা সদর, ভোলা।
