ভোলা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিলনের মায়ের ইন্তেকাল

ভোলা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মিলনের মা ছালেহা বেগম (৮৫) আর আমাদের মাঝে নেই । ভোলা জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক, ভোলা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ভোলা জেলা বিএনপির যুগ্ম- সম্পাদক ও ভোলা বস্ত্র মালিক সমিতির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মিলনের মা ছালেহা বেগম বার্ধক্য জনিত কারণে ২৯ই জুন রোজ সোমবার বিকাল ৫ টা ১৹ মিনিটে মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে মৃত্যুবরণ করেন। ঢাকা থেকে এম্বুলেন্স যোগে ভোলা গাজিপুর রোড তার নিজ বাসভবনে আনা হয় । আজ ৩০ই জুন মঙ্গলবার জোহর বদ গাজীপুর রোড সংলগ্ন মক্কী জামে মসজিদ তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাযা নামাযের পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে ২ ছেলে , ২ মেয়ে, সহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুর খবরের পরিবার,আত্মীয়-স্বজন,ও এলাকার মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখযোগ্য মরহুম আলহাজ্ব মোশারফ হোসেন এর স্ত্রী সালেহা বেগম। আলহাজ্ব মোশারফ হোসেন ২০০৪ সালে মৃত্যুবরণ করেন। সালেহা বেগম প্রেসার জনিত রোগে ভুগছিলেন তিনি ব্রেন স্ট্রোক করেন।
