জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য লিটনের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ
ভোলা ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস)’র কমিটি গঠন

ভোলা জেলার আর্থ সামাজিক উন্নয়ন আন্দোলনের লক্ষে, ভোলা ডেভেলেপমেন্ট সোসাইটি (বিডিএস) নামে একটি অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠনের ভোলা সদর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের চেয়ারম্যান মোঃ সুলাইমান মামুনের স্বাক্ষরিত বার্তায় এইচ আর সুমনকে আহবায়ক ও জি এম ছানাউল্লাহকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে শনিবার বিকেলে এক অনাড়ম্ব পরিবেশের মধ্যে দিয়ে এই কমিটি গঠন করা হয়।
কমিটি ভোলা সদর উপজেলার আর্থ সামাজিক উন্নয়নের জন্য সম্পুর্ণ সেচ্ছাসেবী হিসেবে কাজ করবে সংগঠনের নেতারা জানান।
