ভোলা খলিফা পট্টি মসজিদের যুগ্ম সম্পাদক সফি তালুকদার আর নেই

ভোলা খলিফা পট্টি জামে মসজিদের যুগ্ম সম্পাদক ও ভোলার প্রিয় মুখ সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী তালহা তালুকদার বাঁধন এর পিতা গোলাম কিবরিয়া সফি তালুকদার ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।

সোমবার (৮ জুন) সকাল ৮ টায় তার নিজ বাস ভবনে তার মৃত্যু হয়। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ হার্ট ও পেশার জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আজ যোহর বাদ শহরের খলিফা পট্টি জামে মসজিদে নামাজে জানাজা শেষে ভোলা আলীয়া মাদ্রাসা কবরস্থানে তাকে দাফন করা হবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।