সর্বশেষঃ

অসুস্থতা নিয়ে যুবদল নেতাকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

অসুস্থতার কারণে নিজেই চলাচল করেন হুইল চেয়ারের সাহায্যে। আর সেই হুইল চেয়ারে চড়েই অসুস্থ বিএনপির কর্মী, যুবদল নেতাকে দেখতে হাসপাতালে গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার (১৮ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সহ-সভাপতি ও লালবাগ থানা যুবদলের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলামের (রফিক) শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে উপস্থিত হন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা-১ মির্জা আব্বাস।

নিজে অসুস্থ থাকা সত্ত্বেও হুইলচেয়ারে করে হাসপাতালে উপস্থিত হয়ে তিনি রফিকুল ইসলামের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলেন এবং তাকে আরও কিছুদিন হাসপাতালে রেখে চিকিৎসা চালিয়ে যাওয়ার নির্দেশনা দেন। পাশাপাশি রফিকুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা মনোযোগ দিয়ে শোনেন।

এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম ফরহাদ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।