ভোলায় লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক উৎসব উদযাপন
ভোলায় ২৯ মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে ২৯ লাখ টাকা বরাদ্দ

ভোলা সদরের ২৯টি মন্দিরে শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে মোট ২৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের পক্ষ থেকে এ বরাদ্দ দেওয়া হয়। ভোলা সদরের ২৭টি দুর্গাপূজা মণ্ডপ, শ্রী শ্রী কালী মাতা মন্দির এবং ভোলা পৌর মহাশ্মশানসহ মোট ২৯টি মন্দিরে প্রতিটিতে ১ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।
এতে সর্বমোট বরাদ্দের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ লাখ টাকা। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এ সহায়তা পূজামণ্ডপ ও মন্দিরগুলোর আয়োজন পরিচালনায় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সবার জন্য শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা।
