সর্বশেষঃ

ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরাম বরিশাল বিভাগের কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ভোলার ছেলে আবিদ

বিপুল ভোটে ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরাম বরিশাল বিভাগীয় কমিটির কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন দ্বীপজেলা ভোলার সন্তান ও ভোলার তরুণ সংগঠক মীর আবিদ হোসেন (রাফি)।

ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরামের বিভাগীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হলে সেখানে বিভিন্ন জেলার সদস্যদের ভোটে তিনি কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন। নির্বাচনে স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটগ্রহণের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

নতুন দায়িত্ব পাওয়ার পর মীর আবিদ হোসেন (রাফি) বলেন, সংগঠনের প্রতি অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে পালনের চেষ্টা করবেন। বরিশাল বিভাগের স্বেচ্ছাসেবকদের আরও সুসংগঠিত করা এবং মানবিক ও সামাজিক কার্যক্রমকে এগিয়ে নিতে তিনি কাজ করবেন বলেও জানান।

ভোটের মাধ্যমে মীর আবিদ হোসেন কোষাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।